আজ রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

Manual3 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
রক্তদানে সচেতনতা সৃষ্টি ও  কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জুলাই) সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে সিলেট মহানগরীর টিভি গেইটস্থ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীতে সংলগ্ন এলাকায়  সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপতি ক্যাম্পেইন উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমান ইমন, বাংলাদেশ স্কুল মাস্কাট,ওমান এর ডিরেক্টর কামাল আহমেদ আম্বিয়া।
আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর সহ সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন আহমেদ, সদস্য শরীফ আহমেদ, বন্ধুমহল ব্লাড ফাইটার্স শান্তিগঞ্জ সুনামগঞ্জ – দায়িত্বশীল,শান্তিগঞ্জ ব্লাড ফাউন্ডেশন সুনামগঞ্জ সিলেটের প্রতিষ্ঠাতা:  জাহিদ হাসান,সুপার উইমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর রুবি মজুমদার প্রমুখ।
উক্ত বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে দেড়শতাদিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের রক্তের গ্রুপ লিখতভাবে  জানিয়ে দেয়া হয়।
উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।