আজ রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়নের শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ 

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০১:৫৯ অপরাহ্ণ
কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়নের শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Manual2 Ad Code
আকরাম হোসেন হিরন কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরগাঁও ইউনিয়ন পরিষদের  আয়োজনে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর তরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ টি ওয়ার্ডের অসহায় দুঃস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কাপাসিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র  বিতরণ করেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বদরুজ্জামান বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন খান,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ টিপু,তরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ  সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,তরগাঁও  ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমরান হোসেন অ্যাপোলো,সাবেক ইউপি সদস্য লোকমান হোসেন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।