আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে জোড়া খুন: আটক-২

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে জোড়া খুন: আটক-২

Manual3 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual3 Ad Code

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন এক জন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন, ব্রিক ফিল্ড এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে মিন্টু চৌকিদারের বিরোধ চলছিল। রাতে মিন্টু চৌকিদারের সমর্থকরা ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code