আজ শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল এক্সপ্রেস যাত্রাবিরতি বহালের দাবিতে মানববন্ধন

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬, ০১:১২ পূর্বাহ্ণ
বেনাপোল এক্সপ্রেস যাত্রাবিরতি বহালের দাবিতে মানববন্ধন

Manual2 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual5 Ad Code

কুষ্টিয়ার খোকসায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) বিকাল সাড়ে চারটায় খোকসা স্টেশন চত্বরে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|

Manual5 Ad Code

অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, কৃষক ও জনপ্রতিনিধিসহ নানা পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন| এ সময় বক্তারা খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহালের জোর দাবি জানান|

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন খোকসার বাসিন্দারা| দীর্ঘদিনের এই যাত্রাবিরতি হঠাৎ বাতিল করায় রাজধানীর ঢাকার সঙ্গে খোকসার রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন তাঁরা|

Manual7 Ad Code

বিক্ষুব্ধ বক্তারা বলেন, এ জনস্রোত কীভাবে ঠেকাবেন? অবিল¤ে^ আমাদের এই ন্যায্য দাবি মেনে নিতে হবে| স্থানীয় এমপি সাহেবের কাছে অনুরোধ, আপনি জনতার সেবক হিসেবে এই আমলাতান্ত্রিক সিদ্ধান্তের সুষ্ঠু সমাধান করবেন—এটাই আমাদের প্রত্যাশা|

হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, অনতিবিল¤ে^ এ সিদ্ধান্ত প্রত্যাহার করে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বহাল না রাখা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হবে|

গত বুধবার (২২ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে খোকসা স্টেশনের যাত্রাবিরতি

বাতিলের বিষয়টি জানানো হয়| প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ট্রেনের আয়, আসন ব্যবহার (অকুপেন্সি), বাণিজ্যিক সম্ভাবনা এবং জন¯^ার্থ বিবেচনায় খোকসা রেলওয়ে স্টেশনের পরিবর্তে কুমারখালী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে|