কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন সাপে কাটা রোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী।
Manual3 Ad Code
বুধবার (২২ জুলাই) দুপুরের পর থেকে বৃহ-্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ সকল সাপে কাটা রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকা জানান, ভর্তি হওয়া সব রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
Manual7 Ad Code
ভর্তি হওয়া রোগীদের প্রায় সবাই কৃষক। কেউ মাঠে কাজ করার সময়, কেউ আবার পাট ধোয়ার মতো দৈনন্দিন কৃষিকাজে যুক্ত থাকা অব-’ায় সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে তারা ঠিক কোন প্রজাতির সাপের দ্বারা আক্রান্ত হয়েছেন, তা নির্দিষ্টভাবে বলতে পারেননি।
Manual4 Ad Code
আক্রান্তদের সাথে কথা বলে জানা যায়, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম পাট ধোয়ার সময় এবং সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের কৃষক রহিবুল মাঠে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন।
এছাড়া কুমারখালীর বারখাদার মেহেরিনা ও দৌলতপুরের হোসনেয়ারা বাড়ির পাশ থেকে সাপের আক্রমণের শিকার হন।
অন্যদিকে, দৌলতপুর উপজেলার জুবায়ের নামের এক যুবক মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাপের কামড় খান।
এদিকে ভেড়ামারা উপজেলার কলেজপাড়ার বাসিন্দা হারুন মারাত্মক বিষধর রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Manual4 Ad Code
হাসপাতালের চিকিৎসকেরা জানান, ভর্তি হওয়া সব রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ড. মো. মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ জন সাপে কাটা ও বিষধর প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে একজনকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং আমরা দক্ষতার সঙ্গে পরি-ি’তি সামাল দিচ্ছি।