আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত জুলাই ২১, ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

নিহত আলিফ উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর পুটিপাড়া গ্রামের রোজ শেখের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে লিবিয়াপ্রবাসী বাদশা আলীর স্ত্রী, দুই সন্তানের জননীর (২৬) ঘর থেকে আলিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই নারী দাবি করেছেন, আলিফ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আলিফের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন। তাদের ধারণা, ওই সম্পর্কের জের ধরেই ঘটনাটি ঘটতে পারে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Manual1 Ad Code