আজ বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হবিগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে হবিগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

Manual4 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক  :
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন।
সেখানে তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।