আজ রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর পুলিশ সুপার; যত কিছুই করি না কেন, কারোরই মন রক্ষা করতে পারি না

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
ফেনীর পুলিশ সুপার; যত কিছুই করি না কেন, কারোরই মন রক্ষা করতে পারি না

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

আমাদের চাকরির ন্যাচারটাই এমন, আমরা যতই কিছুই করি , আমরা হয়তোবা কারোরই মন রক্ষা করতে পারি না। আমাদের পুলিশের চাকরি মনে হয়, ‘জন্মই আমাদের আজন্ম পাপ’ বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

Manual7 Ad Code

বুধবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ উপলক্ষে এক সভায় ফেনী পুলিশ সুপার এ মন্তব্য করেন ।

শহীদ পরিবারের সদস্যরা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার এসব কথা বলেন।

প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘আমি এখানে এসেছি দেড় মাস। আমার আগে আরও দুজন পুলিশ সুপার ছিলেন। ফেনীতে জুলাই অভ্যুত্থানে ২২টি মামলার মধ্যে ইতিমধ্যে ১৪টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। এসব মামলায় ১ হাজার ২০০–এর বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এর মধ্যে ৮৬০ জন আসামি জামিনে বেরিয়ে গেছেন।’

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শুরু হয় শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনিরা হক। পরে একে একে পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code