কুষ্টিয়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুষ্টিয়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ণ
Manual6 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
Manual1 Ad Code
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে বিভিন্ন আয়োজনের মধ্যে সকাল ৯টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Manual7 Ad Code
পরে সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Manual2 Ad Code
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসিম উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয?ার জাকির হোসেন সরকার ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পরে গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আহত এবং শহীদ পরিবারের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
Manual5 Ad Code
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।