আজ মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ণ
সিলেটের মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য

Manual5 Ad Code

উৎফল বড়ুয়া,সিলেট

Manual5 Ad Code

এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গোল্ডেন A+সহ মোট ১৭টি A+ অর্জন করেছে। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুহিবুর রহমান একাডেমির ফলাফলে ৩ জন গোল্ডেন A+, ১৫ জন A+, ৩৮ জন A এবং ১৫ জন A− অর্জন করেছে।

এবারের ব্যাচটি মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাকালীন ব্যাচ হওয়ায় এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আরও গৌরবের বিষয় হলো, প্রতিষ্ঠাকালীন সময়ে একাডেমিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীই A+ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠার প্রথম ব্যাচের এমন সাফল্য একাডেমির শিক্ষা কার্যক্রমের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

Manual3 Ad Code

এই ব্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষ গৌরবের অধ্যায়। মুহিবুর রহমান একাডেমির প্রথম শিক্ষার্থী হিসেবে একাডেমিতে ভর্তি হওয়া নুজহাত রহমান নোভা, যিনি একাডেমির মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান স্যার এবং মাননীয় রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী ম্যাডামের বড় কন্যা, তিনিও এবারের এসএসসি পরীক্ষায় A+ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিষ্ঠাকালীন ব্যাচের সকল শিক্ষার্থীর এমন সাফল্য মুহিবুর রহমান একাডেমির ইতিহাসে একটি আবেগঘন ও গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Manual1 Ad Code

এই অসাধারণ ফলাফল শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে এটি শিক্ষকবৃন্দের আন্তরিকতা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার সফল পরিণতি।

মুহিবুর রহমান একাডেমির মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান এবং মাননীয় রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী এ অসাধারণ ফলাফলে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই অর্জন তাদের আগামী দিনের পথচলায় আরও আত্মবিশ্বাসী করবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

মুহিবুর রহমান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ফলাফলকে প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা কার্যক্রম, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন।

২টি গোল্ডেন A+সহ ১৭টি A+ এবং শতভাগ পাসের এ সাফল্য মুহিবুর রহমান একাডেমির শিক্ষা কার্যক্রমে একটি নতুন মাইলফলক। প্রতিষ্ঠাকালীন ব্যাচের এমন গৌরবময় ফলাফল এবং একাডেমির প্রথম শিক্ষার্থীর A+ অর্জন প্রতিষ্ঠানটির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Manual4 Ad Code