আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ণ
রাজধানীর ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লক থেকে ৫৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত ৯ টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

Manual1 Ad Code

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে নারী-পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ১৫ ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হয়। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব‍্যাজ ধারণ করা ছিল।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code