আজ শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বিরতিহীন বাস না থামায় চরম দুর্ভোগ, যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে বিরতিহীন বাস না থামায় চরম দুর্ভোগ, যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

Manual7 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
হবিগঞ্জ-সিলেট রুটের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি বন্ধ করে দেওয়ায় এলাকার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই জনদুর্ভোগের অবসানে দ্রুত পূর্বের ন্যায় যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার(১৩আগষ্ট) সকালে শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমঙ্গলের সংগীত শিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী ।

Manual2 Ad Code

বক্তব্যে তিনি জানান, শ্রীমঙ্গল হবিগঞ্জ-সিলেট সড়কপথের একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন এখান থেকে হবিগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, রোগী, চাকুরীজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী ও পর্যটকসহ সর্বস্তরের মানুষ চলাচল করেন। অথচ বর্তমানে এই বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে থামছে না, অথচ আগে নিয়মিত যাত্রাবিরতি দিত ।

বক্তব্যে মো. তারেক ইকবাল চৌধুরী উল্লেখ করেন, শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। দেশ-বিদেশের পর্যটকরা এখানে আসেন। এমন গুরুত্বপূর্ণ রুটে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি ।

Manual5 Ad Code

উল্লেখ্য, শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা ও পর্যটনশহর, যা ‘চায়ের রাজধানী’ নামে পরিচিত ।

Manual6 Ad Code