স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও উপকারভোগীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার ১২ আগষ্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এবং গরীব দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী মো: অহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ৩৯ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৯ জন মহিলাকে সেলাই মেশিন ও ২০৮ জন শিক্ষার্থীর মাঝে ৭ লক্ষ ৮০ টাকার চেক বিতরণ করা হয়।