আজ বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান

editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
তারুণ্যের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান

Manual2 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
তরুণদের দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় ‘শেকড় থেকে শিখরে: তারুণ্যের ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  ১৮ আগস্ট বিকেল ৬টায় সংসদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
জাতীয় ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ এ আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২  আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. গোলাম রাব্বানী নয়ন এবং বিশেষ অতিথি ছিলেন সানটেক এনার্জি লিমিটেডের পরিচালক (প্রকল্প) প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া।
আলোচনায় অংশ নেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন এবং প্রজন্মের আলোচক হিসেবে নিশাত মুনতাহা।
সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম।
আয়োজকেরা জানান, তরুণদের নিজেদের শিকড়, মূল্যবোধ ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে তরুণদের আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর আলোচনা করা হয়।