আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন!

editor
প্রকাশিত আগস্ট ২১, ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন!

Manual3 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

​স্বাস্থ্যসেবায় অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিকতার সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “Appreciation for Outstanding Performance” সম্মাননা পেলেন।

Manual1 Ad Code

​এই অর্জন কেবল একটি পুরস্কার নয়; এটি জনগণের দৌড় গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি।

​সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মাহবুবুল আলম এ সম্মাননা প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব বৃহস্পতিবার (২০শে আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগমনে ও পুরো হাসপাতাল পরিবারকে এক সুতায় গাঁথার অগ্রপথিক।

Manual1 Ad Code

সম্মাননা স্মারক পুরস্কৃত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও অগ্রযাত্রায় সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় ছিলেন
​ডাঃ মাহবুবুল আলম- বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ। ডাঃ নূরএ আলম শামীম_সহঃ পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ।

​ডাঃ মামুনুর রহমান-সিভিল সার্জন, মৌলভীবাজার। এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সিনথিয়া তাসমিন অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ​এই স্বীকৃতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সদস্যকে ভবিষ্যতে আরও উদ্যমী, দায়িত্বশীল ও জনবান্ধব সেবা প্রদানে উৎসাহিত করবে।

Manual2 Ad Code

​“সেবাই আমাদের অঙ্গীকার, জনস্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার।”

Manual2 Ad Code