সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে বৃক্ষমেলা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুরা।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেটে আয়োজিত বৃক্ষমেলায় এসএসসি ’৯১-এর বন্ধুরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরে সংগৃহীত চারা রোপণের মাধ্যমে তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বন্ধুরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
এসএসসি ’৯১-এর বন্ধুরা জানান, বৃক্ষমেলা থেকে সংগ্রহ করা চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় তাঁদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এসএসসি ’৯১-এর বন্ধুদের মধ্যে সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সিলেট প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে বৃক্ষমেলা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুরা।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেটে আয়োজিত বৃক্ষমেলায় এসএসসি ’৯১-এর বন্ধুরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরে সংগৃহীত চারা রোপণের মাধ্যমে তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বন্ধুরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
এসএসসি ’৯১-এর বন্ধুরা জানান, বৃক্ষমেলা থেকে সংগ্রহ করা চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় তাঁদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এসএসসি ’৯১-এর বন্ধুদের মধ্যে সাদ জাবেদ, মোহাম্মদ সানা উল্লাহ,শিব্বির আহমেদ,ইয়াকুব আলী মিন্টু (কেরানীগঞ্জ ঢাকা),মাসুদ আহমেদ ও উৎফল বড়ুয়া।