বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডা ও গুলশান এলাকায় পৃথক ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হওয়া এসব মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১টার দিকে প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশের সড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগের প্রায় ২৫ জন নেতাকর্মী অংশ নেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা রাস্তা থেকে সটকে পড়েন।
Manual6 Ad Code
এ বিষয়ে বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের সাহায্যে শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
Manual5 Ad Code
এর কিছু সময় পর, বেলা ২টার দিকে গুলশান থানাধীন পুলিশ প্লাজা কনকর্ডের সামনে আরও একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল বের হয়। এই মিছিলে ৫ থেকে ৬ জন ব্যক্তি অংশ নেন বলে জানা গেছে। পুলিশের গুলশান বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পূর্ব প্রস্তুতি না থাকায় এবং পুলিশের তৎপরতার মুখে মিছিলকারীরা মুহূর্তের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হন।
Manual1 Ad Code
উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে এমন আকস্মিক ও ঝটিকা মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।