আজ শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগের ‘সেরা পাঁচজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ণ
সিলেট বিভাগের ‘সেরা পাঁচজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া , সিলেট
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়‍্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষ-এর সিলেট বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার ‘ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে সিলেট বিভাগের সেরা বাংলাবিদ।
নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে সপ্তম বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের, অধ্যাপক, ফারজানা সিদ্দিকা এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। এ প্রতিযোগিতাটির পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন।
নির্বাচিতদের হাতে সনদপত্র ও  সম্মাননা সিলেটের পুরস্কার তুলে দেন এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়াও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে একটি ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা আয়োজিত হয়, যার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র। সুন্দর হাতের লেখার জন্য সেরা তিনজন কে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদুল ইসলাম, এবং জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক (সিলেট) মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারি।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকরা যাচাই করেন নির্বাচিত হয়ে চূড়ান্তপর্বে প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠ প্রয়োগের ক্ষমতা যার মাধ্যমে সেরা ৫ জন যাবার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।