ইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত
ইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত
editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘা এবং অত্র অঞ্চলের বরেণ্য শিক্ষক, ইংরেজি সাহিত্যের সবথেকে জনপ্রিয় অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে আয়োজিত হলো স্মরণ সভা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান।
সোমবার (৫ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের নিজ বাসভবন প্রাঙ্গণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাঘা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব, গড়গড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু সহ অনেকেই। অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারন করেন বক্তারা বলেন, যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজির পন্ডিত হিসেবে ব্যাপক পরিচিতি ছিল।
স্বরণ সভা অনুষ্ঠানে,অধ্যাপক নূরুল ইসলাম স্মরনে প্রকাশিত হয় ৪ পৃষ্ঠার ট্যাবলয়েড পত্রিকা ” সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই”।
উল্লেখ্য,২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন অধ্যাপক নৃরুল ইসলাম। তিনি বাঘার শাহদৌলা কলেজের প্রতিষ্ঠাকালিন থেকে অবসর গ্ৰহনের আগ ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে কলেজে যাওয়া আসা করতেন।