আজ রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীশ্রী শচী অঙ্গন ধামে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ও সংগীতানুষ্ঠান

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
শ্রীশ্রী শচী অঙ্গন ধামে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ও সংগীতানুষ্ঠান

Manual2 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীতময় চণ্ডীপাঠ, স্তোত্রপাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন করা হয়।
​অনুষ্ঠানে চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠে অংশ নেন শ্রী অভিমন্যু ভট্টাচার্য। ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী লাভলী পাল। তাঁর সুমধুর পরিবেশনা এবং বাদ্যযন্ত্রশিল্পীদের সংগতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক অপূর্ব ভক্তিময় আবহ।
সুরের মূর্ছনায় মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা এবং তাঁদের মনে জেগে ওঠে অপার্থিব আনন্দ ও ভক্তির প্রবাহ।
​ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির উজ্জ্বল রূপ তুলে ধরা হয়। মহালয়ার সার্বিক তাৎপর্যকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে পরম শ্রদ্ধায় দেবী দুর্গার আগমনকে স্বাগত জানান ভক্তরা।
​উল্লেখ্য, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবীপক্ষের সূচনার এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। চণ্ডীপাঠ, দেবীর আবাহন ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় গভীর ধর্মীয় আবেগ ও আনন্দ-উচ্ছ্বাস।