আজ বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন মেহের আফরোজ শাওন

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন মেহের আফরোজ শাওন

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

দুর্গাপূজার বিদায়ের দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

Manual8 Ad Code

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে শাওনও ভাগ করে নেন উৎসবের আনন্দ।

Manual5 Ad Code

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে।

শাওন বলেন, আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।

এ সময় একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি সবার মনে ছিল দেবী দুর্গার বিদায়ের বিষাদও।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে।

Manual3 Ad Code

ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আনন্দ, সম্প্রীতি আর বিদায়ের আবহে মুখর রাজধানীর পূজামণ্ডপগুলো।

Manual1 Ad Code