আজ , ,

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

editor
প্রকাশিত November 25, 2026, 11:28 PM
বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের সংঘর্ষ, সৎমাকে মারধর

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে ৮১ বছর বয়সি বৃদ্ধ মফিজ উল্যার লাশ দাফন না করে সম্পত্তির জন্য মারামারিতে জড়িয়ে পড়েন তার সন্তানরা। এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধের লাশ দাফন করা হয়।

Manual5 Ad Code

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মফিজ উল্যা চাঁদখালী গ্রামের বেপারী বাড়ির জালাল আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। লাশটি ফ্রিজিং ভ্যানে রাখার পরদিন বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়ির কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে জমির দলিল-দস্তাবেজ নিয়ে যান। এ সময় তারা ভাঙচুর ও মারধর করেন। এতে মনিরের স্ত্রী আঁখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

Manual5 Ad Code

হামলার পর থেকে নাজমুন নাহারকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজেও তাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলে অভিযোগ পরিবারের।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। মারা যাওয়ার আগপর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মধ্যে বিরোধ তৈরি হয়, যা নিয়ে মামলাও হয়েছে। সেই বিরোধের জেরেই বাবার মৃত্যুর পর লাশ বাড়িতে থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগেই কে বা কারা হামলা ও ভাঙচুর করেছে, তা তারা জানেন না।

Manual1 Ad Code

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। সুএঃ ইত্তেফাক