এক রাতে পুলিশ সুপারের বাসভবন-কারাগারসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
এক রাতে পুলিশ সুপারের বাসভবন-কারাগারসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
editor
প্রকাশিত November 29, 2026, 12:58 AM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual2 Ad Code
মেহেরপুর শহরে পুলিশ সুপারের বাসভবন, জেলা কারাগারসহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় একই সময়ে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Manual3 Ad Code
উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে একটি ছিল পুলিশ সুপারের বাসভবনের সামনের ফটকসংলগ্ন এলাকায়, একটি জেলা কারাগারের মূল ফটকের সামনে, একটি সার্কিট হাউসের ফটকের সামনে এবং অন্যটি পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে। বস্তুগুলো শপিং ব্যাগে রাখা ছিল। সেগুলো লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থাপনার সামনে এসব বোমাসদৃশ বস্তু রেখে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলগুলো থেকে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে খবর পেয়ে পুলিশ শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে যেতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তবে উদ্ধার করা বস্তুগুলো বোমা কিনা, তা বোম্ব নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে পরীক্ষা করা হবে। এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এগুলো আসলে কী।’