আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ছয় লেনের দাবিতে আমরা ১১জন (নিহত)’র ব্যানারে পদযাত্রা ও গণ স্বাক্ষর কর্মসূচী

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ
ছয় লেনের দাবিতে আমরা ১১জন (নিহত)’র ব্যানারে পদযাত্রা ও গণ স্বাক্ষর কর্মসূচী

Sharing is caring!


Manual7 Ad Code
ফাহাদ, লোহাগাড়া( চট্টগ্রাম):
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবিতে আমরা ১১জন নিহতের অবয়ব ধারন করে আমরা ১১জন (নিহত) এর ব্যানারে পদযাত্রা ও গণ স্বাক্ষর কর্মসূচী পালন করা ১১জন। এ সময় ১১জন আন্দেলনকারি ১১ টি লাশের সাদা কাফন পরিহিত করে কর্মসূচী পালন করেন।
Manual1 Ad Code

বুধবার (৯ এপ্রিল) বেলা ৪ টা ৩০ মিনিট চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া বনরেঞ্জকর্মকর্তার কার্যালয়ের সামনে  কর্মসূচী পালন করা হয়।

আন্দোলনকারীরা দূর্ঘটনার মৃ্ত্যুফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কে অচিরই ৬লেনে উন্নীত করার দাবি জানিয়ে বলেন সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।আমরা আর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হোক সেটা চাইনা।আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

Manual1 Ad Code

পদযাত্রা কর্মসূচির প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পাল এর নেতৃত্বে ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার, জুয়েল, বিল্পব চৌধুরী বিল্লু, আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ, শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল অংশগ্রহন করেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত গত ৩১ মার্চ ও ১এপ্রিল চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া নামক স্থানে পৃথক ২টি দূর্ঘটনায় ঘটনাস্থলে ১২জন ও চিকিৎসাধীন অবস্থায় ৪জন সহ মোট ১৬জনের প্রাণহানী ও ২৫ জন গুরুত্বর আহত হবার ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৬লেনের দাবিতে মানববন্ধন ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code