আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৬:৩০ অপরাহ্ণ
কালীগঞ্জে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

Sharing is caring!


Manual5 Ad Code

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে সমাপ্ত হওয়া প্রশিক্ষণটি রোববার (২০ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। আয়োজনটি বাস্তবায়ন করে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Manual1 Ad Code

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন বিশ্বাস।

Manual6 Ad Code

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মূল পেশা কৃষির বাহিরেও যারা ক্ষুদ্র পরিসরে কৃষি কাজ করে থাকেন যেমন কামার, কুমার বেদে, জেলে, তাঁতী এমন পেশাব ৩০ জন প্রশিক্ষণার্থী কৃষককে শিক্ষা দেওয়া হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

পরে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।

Manual1 Ad Code
Manual8 Ad Code