বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে মানব কল্যাণে ধম্মকথা’র যাত্রা শুরু এবং দিনব্যাপী অনুষ্ঠান মালার মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা উদযাপন।
রবিবার ১১ মে, সকাল ৭টায় সংগঠনের চট্টগ্রাম নাসিরাবাদস্থ অস্থায়ী কর্যালয়ে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।
এরপর র্যালি সহকারে চট্টগ্রাম ডিসি হিলের নজরুল স্কয়ারে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ শেষে পথসভা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি রুবেল বড়ুয়া।