কালীগঞ্জে কমিউনিটি ট্রাফিক সদস্যদের মাঝে ছাতা ও রেইনকোট বিতরণ
কালীগঞ্জে কমিউনিটি ট্রাফিক সদস্যদের মাঝে ছাতা ও রেইনকোট বিতরণ
editor
প্রকাশিত May 27, 2025, 12:28 PM
Manual3 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দিনের পর দিন সড়কে দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন একদল স্বেচ্ছাসেবী, যাঁরা পরিচিত কমিউনিটি ট্রাফিক সদস্য হিসেবে। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ছাতা ও রেইনকোট উপহার দিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
Manual1 Ad Code
মঙ্গলবার (২৭ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কাপাসিয়া রোড পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও তনিমা আফ্রাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
কমিউনিটি ট্রাফিক সদস্যরা মূলত সড়কে যানজট নিরসনে সহায়তা করা, পথচারীদের নিরাপদ পারাপারে সহায়তা এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে কাজ করেন। তাঁদের এই মানবিক দায়িত্ব পালনের স্বীকৃতি দিতে এবং কাজের সুবিধার্থে এই ধরনের উপহার প্রকৃত অর্থেই সময়োপযোগী।
Manual7 Ad Code
এই কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও উপকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।
Manual8 Ad Code
ছাতা ও রেইনকোট পাওয়া কমিউনিটি ট্রাফিক সদস্যরা জানান, প্রশাসনের এই উদ্যোগ তাঁদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে তুলবে।
কমিউনিটি ট্রাফিক সদস্য স্বেচ্ছাসেবক রাসেল বলেন, “অনেক সময় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো, ছাতা বা রেইনকোট না থাকায় কষ্ট হতো। আজকে এই উপহার আমাদের দায়িত্ব পালনকে অনেকটা সহজ করবে। আমরা কৃতজ্ঞ।”
ওসি মো. আলাউদ্দিন বলেন, “কমিউনিটি ট্রাফিক সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। জনকল্যাণে তাঁদের ভূমিকা অপরিসীম। এই আয়োজন তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ।”
কমিউনিটি ট্রাফিক সদস্যদের উদ্দেশে ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন আমাদের নাগরিকদের যানজট নিরসনে সাহায্য করছেন, তারা সত্যিই সমাজের নীরব যোদ্ধা। তাদের এই মানবিক ও সাহসী ভূমিকাকে সম্মান জানাতে এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।