কালীগঞ্জে চাকরি মেলা শতাধিক নারী পেলেন কর্মসংস্থানের সুযোগ
কালীগঞ্জে চাকরি মেলা শতাধিক নারী পেলেন কর্মসংস্থানের সুযোগ
editor
প্রকাশিত May 29, 2025, 11:50 AM
Manual4 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
Manual1 Ad Code
গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়নে এক অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো চাকরি মেলা।
Manual2 Ad Code
বৃহস্পতিবার (২৯ মে) দিনব্যাপী কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১০৭ নারী পেয়েছেন চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ।
Manual3 Ad Code
ইএসডিও কর্তৃক আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ অর্থায়নে।
Manual6 Ad Code
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এছাড়া অনুষ্ঠানে ইএসডিও’র গাজীপুর শাখার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগ নারীর আর্থিক স্বনির্ভরতা ও সমাজে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন আয়োজকরা।
অংশগ্রহণকারীরা জানান, এই মেলার মাধ্যমে তারা তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পেয়েছেন।
আয়োজন সূত্রে জানা গেছে, মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। তারা বিউটি কেয়ার (লেভেল ২), কম্পিউটার অপারেশন (লেভেল ৩), এবং সুইং অপারেশন ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সূত্র আরো জানায়, মেলার মাধ্যমে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১১টি প্রতিষ্ঠানে ১০৭ জন নারীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি, উন্নয়ন সংস্থা কারিতাস উদ্যোক্তা হতে আগ্রহী নারীদের ২০-৫০ হাজার টাকার ঋণসহ নানা সহায়তা প্রদানের ঘোষণা দেয়।