আজ , ,

উপবন ট্রেনের ছাদ থেকে ৩ ছিনতাইকারী আটক

editor
প্রকাশিত September 29, 2025, 05:42 PM
উপবন ট্রেনের ছাদ থেকে ৩ ছিনতাইকারী আটক

Manual8 Ad Code
রেড টাইনস ডেক্স রিপোর্টঃ
শায়েস্তাগঞ্জে ঢাকা গামী উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ট্রেন স্লো হলে তাঁরা জানালার ভেতর হাত ঢুকিয়ে যাত্রীদের মোবাইল, টাকা ও সোনার অলংকার ছিনতাই করত।
আটককৃতরা হলেন মোঃ রুহুল আমিন (২৬), মোঃ সোহাগ (২২) ও মোঃ হোসাইন (১৮)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার পিপিএম এসআই মোঃ মনিরুজ্জামান জানান, দণ্ডবিধি ১৮৬০-এর  ৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে।পুলিশ বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।