আজ রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত ৩টি নিবার্চনে মানুষ ভোট দিতে পারেনি:অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ণ

Manual2 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের পরেই বর্তমান সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে।
শেখ হাসিনা দিল্লি বসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। পাল্টা ক্যু, জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, প্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতি। এ সবই সরকার মোকাবেল করছে।এগুলো সামনে না আসলে সরকার হয়তো আরও অনেক সংস্কার তরান্বিত করতে পারতো। এ জন্য বুঝেশুনে সরকার যা করছে তাতে আমরা হ্যাপি। তিনি বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালে দেশের সাধারণ মানুষ কোন ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশলীগ সাধারণ মানুষের বলেছে আপনাদের ভোট হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্রি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রযন্ত্রের কিছু অর্গান সংস্কার করা প্রয়োজন। পুলিশ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল ও জুডিশিয়ালসহ ৫/৭ টা দপ্তরের সংস্কার করার পর যখন জাতি বুঝতে পারবে এখন নিরপেক্ষ নির্বাচন দেয়া প্রয়োজন, তখন নির্বাচন হতে পারে। সেই সময়টা বেশি লাগার কথা নয়।ডিসেম্বরের পর নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা করে ২৫ সালের মধ্যে নির্বাচন শেষ করা যেতে পারে।
বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করে তাদের মধ্যে থাকে একটি সরকারি দল, অপরটি হচ্ছে বিরোধী দল। সাইকেলের দুটি চাকা না থাকলে যেমন সাইকেল চলে না, ঠিক তেমনই সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য।
তিনি আরও বলেন, আমরাও সরকারকে বলি আপনাদের প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করুন। এছাড়াও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানাই।
জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ,জামালপুরের আমীর মাওলানা আব্দুস সাত্তার, টাঙ্গাইল জেলার সেক্রেটারী হুমায়ুন কবির, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক প্রমূখ।
এসময় সাবেক জেলা আমীর আব্দুর হামীদসহ জেলার সকল উপজেলা আমীর ও পুরুষ রুকনগণ উপস্থিত ছিলেন।