মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।