আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার স্থানীয় শহীদ দিবস উপলক্ষে আজ শনিবার (২০ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সকাল ৯টা ০০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

Manual7 Ad Code

পুষ্পস্তবক অর্পণ শেষে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবুল কাসেম সরকার, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Manual2 Ad Code

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত মুক্তিযোদ্ধা কোয়ার্টারে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফোরণে ২৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ সংগ্রহ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়।

Manual6 Ad Code

এই হৃদয়বিদারক ঘটনার স্মরণে প্রতিবছর ২০ ডিসেম্বর দিনটিকে মৌলভীবাজারবাসী স্থানীয় শহীদ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন।