আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে ব্যাটমিন্টন টুর্ণামেন্ট’র আয়োজন

editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে ব্যাটমিন্টন টুর্ণামেন্ট’র আয়োজন

Manual8 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার তরুণ সমাজের উদ্দ্যোগে শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ) সন্ধ্যা ৯ টায় উপজেলার সাতগড়িয়া পাড়ায় একটি মাঠে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচে দরবেশিয়া বেটমিন্টন জুটি বিজয়ী হয়।

Manual1 Ad Code

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পল্লী বিদ্যুৎ এর লোহাগাড়া ডিজিএম মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, দৈনিক খোলা কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ফাহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব তাহের, মোঃ মহিউদ্দিন মুন্না, দুবাই প্রবাসী মোঃ কামাল, লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও গ্র্যান্ড ডায়মন্ড গ্রুপ এর সভাপতি ও সংগঠক মোঃ তাইফুল ইসলাম ও দুবাই প্রবাসী এস আর সাকিব প্রমূখ।

লোহাগাড়া সাতগড়িয়া পাড়ার কৃতি সন্তান সাকিব বিন হাবিব, মো: আল রাফি ও মো: সাকিব এর সার্বিক তত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে এ বেটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে আয়োজিত এ বেটমিন্টন টুর্নামেন্টের আয়োজকরা জানান, শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র আয়োজন করা হয়।

Manual2 Ad Code

আয়োজিত এ টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন, সাতগড়িয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ।

Manual3 Ad Code