আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

Manual2 Ad Code

মো: জাফর ইকবাল:

মৌলভীবাজারে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৭ জানুয়ারী) মহিলা সংস্থার হল রুমে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

Manual2 Ad Code

সেমিনারে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দকে নির্বাচন কমিশন প্রদত্ত বিধিমালা মেনে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও প্রচারের প্রতি তিনি আলোকপাত করেন। পাশাপাশি গুজব ও ভুল সংবাদ ছড়ানোর ক্ষতিকর দিক এবং গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Manual3 Ad Code

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসার আকিকুর রেজা, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, এসময় জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এছাড়াও মহিলা সংস্থার কর্মকর্তা বৃন্দ।