আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
জুড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

Manual3 Ad Code

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, রত্না চা-বাগানের ব্যবস্থাপক মোঃ বশির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার বিদায়ক চক্রবর্তী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সহ অনেকেই।

Manual4 Ad Code

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের প্রচারণা এবং ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণভোট কার্যক্রমের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সফল গণভোট বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Manual6 Ad Code