আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু ২২ জানুয়ারি

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু ২২ জানুয়ারি

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ধারাবাহিক নির্বাচনি সফরে অংশ নেবেন।

Manual1 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২২ জানুয়ারি ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরীতে সফর করবেন। এদিন তিনি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫-তে গণসংযোগ করবেন এবং নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর ২৩ জানুয়ারি (জুমআ বার) তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। ওই দিন বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

Manual8 Ad Code

২৪ জানুয়ারি (শনিবার) সকালে জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

Manual7 Ad Code