আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় বাসে আগুন

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
রাজধানীর উত্তরায় বাসে আগুন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

রাজধানীর উত্তরায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন।  ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

Manual8 Ad Code