আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ার মানবিক আইডলের বিদায়, ভারপ্রাপ্ত দায়িত্বে ক্রীড়াবিদ চিশতি

editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ণ
লোহাগাড়ার মানবিক আইডলের বিদায়, ভারপ্রাপ্ত দায়িত্বে ক্রীড়াবিদ চিশতি

Manual2 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। সম্প্রতি এ সংগঠন লোহাগাড়া প্রত্যন্ত অঞ্চলের আনাকাচের হত-দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছে। জায়গা করে দিয়েছে প্রতিটি মানুষের অন্তরের অন্তস্থলে। আর সে সংগঠনে দীর্ঘ ১ বছরের সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলার পদুয়া এলাকার কৃতি সন্তান মাহফুজুর রহমান। দায়িত্বকালে তিনি দেখিয়ে দিয়েছেন সংগঠন পরিচালনা এক বিরল নজির। সংগঠনের সদস্যদের পাঠানো অর্থ সুনিপুণভাবে বন্ঠনের মাধ্যমে প্রকৃত হত দরিদ্রের হাতে পৌঁছে দিয়েছেন সবার আমানত। যার কাছে ছিলনা কোন স্বজনপ্রীতি। সিনিয়র জুনিয়র সদস্যদের মধ্যে পার্থক্য না রেখে শুধু মাত্র প্রকৃত হকদার অসহায় মানুষের কাছে অনুদান পৌঁছে দিয়ে নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে গেছেন মাহফুজুর রহমান। দিনশেষে তিনি সকল সংগঠকদের আইডল হিসেবে খ্যাত পেয়েছেন সবার মনে।

Manual3 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার চাম্বি লেক এলাকায় আনুষ্ঠানিক বিদায় বরণ অনুষ্ঠানে সকলের অশ্রুশিক্ত নয়নে মানবিক মাহফুজের বিদায় সংবর্ধণা সম্পন্ন হয়।

Manual1 Ad Code

অপরদিকে সংগঠনির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট পেয়ে দায়িত্ব গ্রহণ করেন অত্র এলাকারই ক্রীড়াবিদ হিসেবে খ্যাত এস এম চিশতি। সম্প্রতি অত্র এলাকায় বিভিন্ন ক্রীড়ার আয়োজনের মধ্য দিয়ে সকলের মনে ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছেন। এখন সবার একটাই প্রত্যাশা ক্রীড়াঙ্গণে তিনি যে ন্যায় নীতি ও দক্ষতার মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন, তারই ধারাবাহিকতায় মানবিক সংগঠনের দায়িত্ব গ্রহণ করে মানবিক কাজের মাধ্যমে ন্যায়-নীতি ও দক্ষতার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সুচনা করবেন।

Manual2 Ad Code

বিদায় বরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সৌদিয়া শাখার সেক্রেটারী তৌসিফ রেজা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নিশান, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদ শওকত হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরীসহ প্রবাস ও ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code