আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের নাম বদলে স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ) হচ্ছে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
র‌্যাবের নাম বদলে স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ) হচ্ছে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার (৩ রা ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ”র‌্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।’ আজ থেকে র‌্যাব নতুন নামে পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে।’

Manual3 Ad Code

গত দেড় বছরে র‌্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।’

Manual6 Ad Code

উল্লেখ, ২২ বছর পর নামটি বদলে এসআইএফ করা হচ্ছে।শুরুতে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরে র‍্যাব নামে এই বাহিনী আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়।

Manual2 Ad Code