প্রিপারেটরি স্কুলের ২ কেন্দ্রে ভোট পড়ল আড়াই ঘণ্টায় ৮.৭৫ শতাংশ
প্রিপারেটরি স্কুলের ২ কেন্দ্রে ভোট পড়ল আড়াই ঘণ্টায় ৮.৭৫ শতাংশ
editor
প্রকাশিত February 12, 2026, 01:43 PM
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্রে প্রথম আড়াই ঘণ্টায় গড়ে ৮.৭৫ শতাংশ ভোট পড়েছে।
Manual1 Ad Code
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
Manual2 Ad Code
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আলাদা দুটি নারী ও পুরুষ ভোটকেন্দ্র রয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬৯৮ এবং নারী ভোটার ২ হাজার ৬৫৪ জন। উভয় কেন্দ্রে মোট ১১টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে ৬টি নারী ও ৫টি পুরুষ বুথ।
দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো–
Manual7 Ad Code
পুরুষ কেন্দ্র : প্রিজাইডিং কর্মকর্তা সৈয়দ গোলাম মহিউদ্দিন জানান, প্রথম দুই ঘণ্টায় ২ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে ২৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই কেন্দ্রে ভোট পড়ার হার ১১ শতাংশ।
নারী কেন্দ্র : প্রিজাইডিং কর্মকর্তা মো. তৌহিদুল হাসান জানান, এই কেন্দ্রে মোট ২ হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে এ পর্যন্ত ভোট দিয়েছেন ১৭৩ জন। এখানে ভোট প্রদানের হার ৬.৫ শতাংশ।
Manual3 Ad Code
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।