আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ এই তিন আসনের ফলাফল ঘোষণা স্থগিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ণ
শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ এই তিন আসনের ফলাফল ঘোষণা স্থগিত

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেও তিনটি আসনের ফলাফল নির্বাচন কমিশন স্থগিত রেখেছে। এ আসনগুলো হলো শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

Manual2 Ad Code

কমিশনের মতে, এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা যাবে না।

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশিত হবে না।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরও নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল স্থগিত থাকবে।

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফলও মামলার আদেশের ওপর নির্ভরশীল। নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই তিন আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব নয়।

Manual5 Ad Code

এদিকে রাত ৩টা পর্যন্ত মোট প্রাপ্ত আসন ২২৩ এর মধ্যে বিএনপি পেয়েছে ১৭৫ আসন। ১১দলীয় জোট পেয়েছে ৪৫ আসন। আর স্বতন্ত্র ২ আসন।

 

Manual8 Ad Code

 

 

তথ্য সুএঃ বার্তা বাজার

Manual7 Ad Code