আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-৩ আসনে ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’ ভোটের তিন গুণ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ-৩ আসনে ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’ ভোটের তিন গুণ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রাথমিক ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জিলানী ২৬ হাজার ২৯৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

Manual4 Ad Code

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬০ হাজার ১৬৬ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী গোবিন্দ প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এ ছাড়া একই আসনের ১০৮টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩২ হাজার ৫৯০টি এবং ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৯০৭টি, যা ‘হ্যাঁ’ ভোটের প্রায় তিন গুণ।

এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন এবং হিজড়া ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি।

Manual1 Ad Code

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ অধ্যুষিত এ জেলায় এবারই প্রথম তিন আসনেই একযোগে জয় পেয়েছে বিএনপি। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মাত্র একবার বিএনপির প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।

 

Manual8 Ad Code