ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। ইসির তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখের বেশি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৭২৭।
চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে হয় গণভোট। এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট।
সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে (পিআর পদ্ধতি) ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে।
চারটি বিষয় হলো :
ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
Manual4 Ad Code
খ. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
Manual8 Ad Code
গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
Manual1 Ad Code
ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।
গতকাল বৃহস্পতিবার ভোটের সাড়ে ৬ ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়।