আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন স্থানীয় আওয়ামী লীগের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
খুলনায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন স্থানীয় আওয়ামী লীগের

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

  • খুলনায় ১৮ মাস পর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। শেখ মুজিব ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান।

খুলনায় ১৮ মাস পর দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে মালা পরান নেতা-কর্মীরা। এ সময় জয় বাংলা স্লোগান দেন তারা।

রোববার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর শঙ্খ মার্কেটে সংগঠনটির মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডের খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান তারা। তালা মারা থাকায় ভেতরে প্রবেশ করা যায়নি। আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। ওই বছরের ১৫ আগস্ট দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা। এর পর থেকে দলীয় কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

 

 

Manual8 Ad Code

তথ্য সুএঃ ইনডিপেনডেন্ট 

Manual3 Ad Code