আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন বিচারক সাজ্জাদুর রহমান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ
আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন বিচারক সাজ্জাদুর রহমান

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান। এর আগে তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাঁর নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual1 Ad Code

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সাজ্জাদুর রহমান।

এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

Manual5 Ad Code

জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রণালয়ের মন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

নতুন আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এ নিয়োগ ও বদলি করা হয়েছে।

Manual3 Ad Code