আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
মাদারীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মাদারীপুরের কালকিনি উপজেলা কার্যালয় খুলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কয়েকজন নেতাকর্মী।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার (২১ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রীতসহ বেশ কয়েকজন ছাত্রলী‌গের নেতাকর্মী কার্যালয়ের ফটকের তালা খুলে তিতরে প্রবেশ করেন। পরে তারা কার্যালয় পরিষ্কার করেন। এ সময় তারা সেখানে কেক কেটে ‘জয় বাংলা’ শ্লোগান দেন।

Manual5 Ad Code

এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। রোববার বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা শুরু হয়।

Manual8 Ad Code

তবে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি মো. জহিরুল ইসলাম।

উল্লেখ” ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে কাল‌কি‌নি উপজেলার ওই কার্যালয়টি কার্যত বন্ধ ছিল। প্রায় দেড় বছর সেখানে কোনো প্রকাশ্য সাংগঠনিক কর্মকাণ্ড হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা সক্রিয় ছিলেন।