ঢাকাসহ দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম কমার পরিবর্তে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
Manual3 Ad Code
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
Manual7 Ad Code
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না; শুক্রবার থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সাতক্ষীরা, যশোর, ঈশ্বরদী ও ময়মনসিংহে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।