দীর্ঘদিনের জল্পনা-কল্পনার ইতি টেনে অবশেষে বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু ঐতিহ্য মেনে সম্পন্ন হওয়া তাদের বিয়ের প্রথম ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেন নবদম্পতি, যা মুহূর্তেই ভক্তদের মাঝে সাড়া ফেলে।
Manual1 Ad Code
বিয়ের ছবিতে বিজয়কে দেখা গেছে সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয়তে, সঙ্গে ছিল ভারী সোনার অলংকার। অন্যদিকে রাশমিকা পরেছিলেন কারুকাজ করা লাল শাড়ি ও কপালে সোনার টায়রা, যা তার সাজে রাজকীয়তা যোগ করেছে। দক্ষিণ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী কুনজর এড়াতে দুজনের গালেই ছিল কালো তিলের চিহ্ন।
Manual8 Ad Code
ছবি প্রকাশের পাশাপাশি নিজের অনুভূতিও ভাগ করেছেন বিজয় দেবরাকোন্ডা। তিনি লিখেছেন, রাশমিকার উপস্থিতিতেই তিনি ঘরের স্বস্তি খুঁজে পান এবং প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন। রাশমিকাও একটি আবেগঘন পোস্টে বিজয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তেলুগু রীতির পাশাপাশি কনের পারিবারিক ঐতিহ্য কোডাভা আচার মেনেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
Manual8 Ad Code
ইতোমধ্যে তাদের বিয়ের ছবিগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে।