আজ , ,

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব: পশ্চিমবঙ্গ মন্ত্রী

editor
প্রকাশিত November 25, 2026, 05:59 PM
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব: পশ্চিমবঙ্গ মন্ত্রী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ দখল করার’ হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

Manual8 Ad Code

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

Manual2 Ad Code

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে জয়শংকরের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে করেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

Manual7 Ad Code

হাসিনার দেশে ফেরার এই জল্পনার প্রেক্ষাপটে কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনাকে কেবল বিচারব্যবস্থার মুখোমুখি করার জন্যই দেশে ফিরিয়ে আনা হবে। তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনার ইঙ্গিতও দেন তিনি। একই সুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।

এমনকি তিনি বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসে গেলেও সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

Manual3 Ad Code

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার জল্পনা এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাইলেও নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি। তবে ঢাকার একাধিক প্রত্যর্পণ অনুরোধের পর নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পৌঁছান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরে তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নিলে তিনি দেশ ছাড়েন। পরবর্তী সময়ে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ ও বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন।

চলতি বছরের আগস্টে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে প্রথম দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন শেখ হাসিনা। পরে কয়েকটি সাক্ষাৎকারেও একই পরিকল্পনার কথা জানান। এ ছাড়া চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান তিনি। সুএঃ টাইমস অফ বাংলাদেশ