মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক
মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক
editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০১:২১ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
Manual3 Ad Code
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে একঘন্টা ব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠক হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় এই কূটনৈতিক আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়। এমপি নাসের রহমান বলেন, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যানের জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছেন, তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এ বিষয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে এখানে বসবাস করছেন।
Manual4 Ad Code
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে সহকারী হাই কমিশনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে নাসের রহমান বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় আছেন।
এসময় তিনি উল্লেখ করেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের গায়ে হাত তোলা মানে একজন মহিলার গায়ে হাত তোলার মতোই বিবেচিত হয়। এ দেশে কোনো হিন্দুর গায়ে হাত তোলার আগে মানুষ দুইবার চিন্তা-ভাবনা করে।
Manual8 Ad Code
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সব সময় বিরাজমান রয়েছে। তারা এই দেশে অত্যন্ত শান্তিতে বসবাস করছেন।
এ সময় তিনি বলেন, ৫ আগস্টের ২০২৪ এর পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে ভূয়া অপপ্রচার করেছিল, সেগুলো ছিল মিথ্যা ও বানোয়াট অপপ্রচার।